বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৪, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা।

বর্তমানে অবকাশ যাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শীত নাই।’ সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পরণে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা।

সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। পরীমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘সবসময়ের মতোই অনন্যা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

উল্লেখ্য, কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন এই নায়িকা। পর্দায় ফেরার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সাথে যোগাযোগ বজায় রাখছেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দিলেন ড. ইউনূস

রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদলের : ভিপি আবীর, জিএস নাফিউল

কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় : ট্রাম্প

বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনায় অপু বিশ্বাস

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, গন্তব্য চূড়ান্ত হয়নি : ডা. জাহিদ

শাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র?

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, গাজায় চান দ্রুত যুদ্ধের অবসান

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘পুশ ইন বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই’

আনার হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে মোস্তাফিজ ও ফয়সাল

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, নিহত ৭