সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বোরকা পরে গেলে ডিসকাউন্ট চাই: বুবলী

প্রতিবেদক
admin
এপ্রিল ২২, ২০২৪ ৮:০১ পূর্বাহ্ণ

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ঈদ আয়োজনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শবনব বুবলী। সঙ্গে ছিলেন তার নতুন সিনেমা ‘মায়া: দ্য লাভ’ -এর নায়ক রোশান।

দুজনকে নিয়ে ‘হ্যাঁ’ ও ‘না’ বিভাগের আয়োজন করেন সঞ্চালক। যেখানে মজার মজার প্রশ্ন করা হয়।  এর মধ্যে একটি প্রশ্ন ছিল শপিং মলে কখনো ডিসকাউন্ট চেয়েছেন? জবাবে বুবলী অকপটেই স্বীকার করলেন, ডিসকাউন্ট চেয়েছেন। এ চিত্রনায়িকা হাসতে হাসতে বলেন, ‘বোরকা পরে গেলে ডিসকাউন্ট চাওয়া হয়। ’

এরপর সঞ্চালক প্রশ্ন ছুড়েন, টাকার অংক দেখেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, এমন ঘটনা বা এমন কোনো সিনেমা আছে? বুবলী ও রোশান দুজনেরই দ্রুত জবাব, ‘নাহ। ’ তারা বলেন, না, এমন কোনো সিনেমা নেই। সিনেমা করার ক্ষেত্রে টাকা ও গল্প- দুটোই বিচার-বিবেচনা করে সাইন করেছেন।  এবার প্রশ্ন শুধু বুবলী বা রোশনকে নয়; সব তারকাকে নিয়েই। সঞ্চালক জিজ্ঞেস করেন, তারকারা কি পুরস্কার কেনেন? জবাবে দুজনেই একই উত্তর দেন। তাদের ভাষ্য, মনে হয় না তারকারা এটা করেন। যোগ্যরা পুরস্কার পায়। এ ক্ষেত্রে কাজ দিয়েই মূল্যায়ন হয়।

সর্বশেষ - অন্যান্য