মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

প্রতিবেদক
editor
নভেম্বর ১৮, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি নিয়ে এখনো শঙ্কা রয়েছে।

বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, ভারত সরকারের অনুমোদন মেলেনি এখনো। যে কারণে সিরিজ মাঠে গড়ানো শঙ্কার মধ্যে রয়েছে। গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। এর আগে ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল ভারতীয় নারীরা।

এদিকে ভারতীয় গণমাধ্যমকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একজন কর্মকর্তা বলেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।’ জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের অনুমোদন যদি না মেলে তাহলে বিকল্প আরেকটি সিরিজ আয়োজন করতে চায় ভারত।

সর্বশেষ - অন্যান্য