সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আবারো রিমান্ডে পলক

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৯, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থী মনির মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। এর আগে কারাগার থেকে পলককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক শেখ হাদিউজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পর দিন তাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত। এরপর বিভিন্ন মামলার আরো কয়েক দফা রিমান্ড শেষে তাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী মনির মিয়া চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের সাথে অংশ নেন। দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। এরপর ঢাকা মেডিক্যালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের খালাতো ভাই ২ অক্টোবর শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পলক দুই নম্বর এজাহারনামীয় আসামি।

সর্বশেষ - অন্যান্য