শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভালোবাসা দিবসে চমকে দিলেন হানিয়া-আসিফ

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভালোবাসা দিবসে অনুরাগীদের চমকে দিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিফ আজহার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে নাচছেন হানিয়া ও আসিফ। লাল বধূবেশে সেজেছেন হানিয়া, আর ঐতিহ্যবাহী পোশাকে পাশে আসিফ। দুজনের হাসি-ঠাট্টা আর সহজ রসায়ন দেখে অনেকেই ধরে নিয়েছেন-ভালোবাসা দিবসেই বুঝি বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন এই জুটি।

যদিও পরে জানা যায়, নায়িকার জন্মদিনের এবারের থিম ছিল ‘শাদি’। সেই আয়োজনের অংশ হিসেবেই বিয়ের সাজে সেজেছিলেন তারা। তবে ভালোবাসা দিবস ঘিরে ভিডিওটি ছড়িয়ে পড়ায় জল্পনা যেন আরও তুঙ্গে উঠেছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের নিকা গুঞ্জনকে নতুন করে উসকে দিতেই এই চমক।

হানিয়া-আসিফের প্রেম নতুন নয়। ২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। তারও আগে একটি ফ্যাশন শো-তে যুগলবন্দি হয়ে র‌্যাম্পে হাঁটেন তারা। সেবারও হানিয়ার পরনে ছিল লাল বিয়ের পোশাক, আর মঞ্চে দাঁড়িয়ে হানিয়ার জন্য গান গেয়েছিলেন আসিফ। সে সময় তাদের রসায়ন মুগ্ধ করেছিল ভক্তদের।

তবে ২০২২ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। পরে আসিফের নাম জড়ায় অভিনেত্রী-মডেল মেরুব আলির সঙ্গে। ২০২৫ সালে সেই সম্পর্কও শেষ হয় বলে শোনা যায়। এরপর থেকেই আবার হানিয়া-আসিফের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

ভালোবাসা দিবসে ‘শাদি’ সাজের ভিডিও ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘর ভরে গেছে অনুরাগীদের শুভেচ্ছা ও নিকা করার আবদারে। যদিও সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি হানিয়া বা আসিফ। তাই আপাতত ভালোবাসা দিবসের এই চমক নিয়েই আলোচনা। এখন দেখার, পুরনো প্রেম সত্যিই কি নিকার বন্ধনে গাঁথা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পুলিশি হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের অভিযোগ, আরএমপি কমিশনারকে আদালতে তলব

জমজমের পানি দিয়ে বর্ষার রোজার নিয়ত

সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেফতার ১

প্রেমিকাকে নিয়ে ভারতের জয় দেখলেন চাহাল, ইনস্টায় যা লিখলেন ধনশ্রী

বিজেপি নেতার ছেলের সঙ্গে সাইফ কন্যা সারার প্রেমের গুঞ্জন

ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারে যাচ্ছে বানৌজা সমুদ্র অভিযান

রমজান মাসজুড়ে টিসিবির ট্রাক সেল চালু থাকবে : বাণিজ্য উপদেষ্টা

কবে আসছে ‘তুফান-২’ জানালেন রায়হান রাফী

হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার