শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জমজমের পানি দিয়ে বর্ষার রোজার নিয়ত

প্রতিবেদক
editor
মার্চ ১৪, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা এখন ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কায় রয়েছেন। কয়েকদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্ষা ওমরাহ পালনের কয়েকটি ছবি প্রকাশ করে সেই তথ্য নিশ্চিত করেছেন।

এবার বর্ষা জানালেন পবিত্র মদিনা শরিফের ইফতারে কি কি থাকে। ১২ মার্চ রাতে বর্ষা একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, সারাদিন রোজা রাখার পর ইফতার করছেন এ নায়িকা। এর সঙ্গে রয়েছে মদিনার দেয়া বিনা মূল্যে ইফতারের প্যাকেট। এ প্যাকেট খুলে বর্ষা একটি একটি করে বের করে দেখালেন দই, জমজমের পানি, রুটি ও খেজুর।

এরপর আজ (১৫ মার্চ) আরও একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে জমজমের পানি খেয়ে রোজার নিয়ত করছেন।

এর অনুভূতি প্রকাশ করে ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘কাবার সামনে দাঁড়িয়ে জমজম খেয়ে রোজার নিয়ত করতে পারার কি আনন্দ তা বলে শেষ করতে পারবো না। এ জীবনেও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় রহমত।’

জানা গেছে, ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় পৌঁছান বর্ষা। সেখানে ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন। এদিকে তার অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ - অন্যান্য