সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১

প্রতিবেদক
admin
এপ্রিল ২২, ২০২৪ ৭:৫৭ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেছে যাত্রীবাহী বাসের ছাদ। এ ঘটনায় আল শামীম (২৪) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, সি-লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে টেটিয়ারকান্দি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে বাসের ছাদটি উড়ে যায়। এ ঘটনায় আহত হন বাসের আট যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল শামীম। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ - অন্যান্য