রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা

প্রতিবেদক
editor
মার্চ ৮, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে বসবাস করবেন। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। নারী দিবসে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানান।

তিনি বলেন, শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য এবং সাহসে অবিচল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।

অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

যৌন নিপীড়নের অভিযোগে রাবি শিক্ষক প্রভাস কুমারের শাস্তি দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

দেশত্যাগে নিষেধাজ্ঞা স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের

বিয়ের আগের দিনের অনুভূতি সম্পর্কে যা বললেন তানিয়া বৃষ্টি

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসিতে বিকেলে সভা

আজ দেশে ফিরছেন বেবী নাজনীন

রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

রাজশাহীতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি কর্মসূচি

বিশ্বায়নের যুগে নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না : প্রধানমন্ত্রী