বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশি ফিরলেন

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করা ১৭৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ০২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হয়েছে।

ফেরত আসা নাগরিকদের মধ্যে ১৭২ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি চারজন আইওএমর আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।

সর্বশেষ - অন্যান্য