সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আজ দেশে ফিরছেন বেবী নাজনীন

প্রতিবেদক
editor
নভেম্বর ১১, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবন শেষে আজ রোববার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ব্ল্যাক ডায়মন্ডখ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে পেশাগত কাজকর্মে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবী নাজীনের সঙ্গীত জীবন। বাংলাদেশ বেতার-টিভি-মঞ্চ কোন মাধ্যমেই বেবী নাজনীন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি। এক পর্যায়ে দেশ ছাড়তেই বাধ্য হন তিনি।

তবে দেশের মতো প্রবাসী বাংলাদেশীদের কাছে বেবী নাজনীন সবসময়ই সমাদৃত। এই দীর্ঘ সময়ে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বেবী নাজনীন। সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি।

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি ল্যাহেরী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সাথেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন দেশের চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ওপর নজরদারীর নির্দেশ কতটা উদ্বেগের?

রাস্তায় নেমে বিজয় উল্লাস মেহজাবীনের

হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

উপকূলের খুব কাছে ঘূর্ণিঝড় দানা, আঘাত হানবে রাতে

শিগগিরই বান্দরবানে বানানো হবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে ভারতীয় মুসলিমরা

এল ক্লাসিকো ফাইনালের আগে বার্সা-রিয়ালের সম্পর্কে ‘ভাঙন’

ইন্দোনেশিয়ার অর্ধশতাধিক আরোহী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ভিসা জটিলতা নিরসনে আমিরাতের মন্ত্রীর সহযোগিতা চাইলেন আসিফ নজরুল