সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

প্রতিবেদক
editor
নভেম্বর ১৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। সোমবার সকালে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম। এতে অ্যাসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। তারা বিচারকের ছেলেকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীর দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম গণমাধ্যমকে বলেন, “বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার পাবে?” তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের নগরীর ডাবতলা এলাকার বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত করে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৫)। পর দিন ১৪ নভেম্বর বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। একই দিনে নিহত তাওসিফকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ তিনজন নিহত

আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

আ.লীগ কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, জানালেন আনু মুহাম্মদ

নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে : ফখরুল

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

পরিবহন ব্যবস্থা এখনো অনেকটা অগোছালো : ডিটিসিএ

যারা বিদেশে আন্দোলন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা: আসিফ

টসে হেরেই চলছে ভারত, ব্যাটিং বেছে নিলো অস্ট্রেলিয়া

জুলাই শহীদদের ঋণ পরিশোধের একমাত্র উপায় অপরাধীদের বিচার নিশ্চিত করা : প্রধান উপদেষ্টা

ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিলেন ট্রাম্প