রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বুধবার (৩ মে) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মাসউদের বাসভবনে পরপর কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটে। বিষয়টি অত্যান্ত উদ্বেগজনক। এই বর্বোচিত সন্ত্রাসী হামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মনে গভীর উদ্বেগ ও শংকা সৃষ্টি করেছে। জুলাই বিপ্লবের পর পলাতক ফ্যাসিস্টদের দোসর কিংবা বিশ্ববিদ্যালয় দখলের উদ্দেশ্যে নীলনকশা করা একটি গোষ্ঠী রুয়া ও নিয়োগ প্রক্রিয়াকে নিজেদের করায়াত্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনে আতংক সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে।
নেতৃদ্বয় ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী করেন এবং তারা এটিও মনে করেন যে, এই হামলা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ই নয় বরং রাজশাহী শহরের আইনশৃঙ্খলার চরম অবনতির চিত্রও স্পষ্ট করে তুলে ধরে। রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে তারা বলেন ‘এই হামলার সাথে জড়িত সন্ত্রাসী ও কুশীলবদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্তা করতেরতে হবে।


















