শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী মহানগর এনসিপির নয়া আহবায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক
editor
নভেম্বর ১, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব মনোনীত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৬৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করর হয়।

ঘোষিত কমিটির তালিকা এনসিপির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

কমিটির অন্য পদে যারা রয়েছেন তারা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিব হলেন- মাহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম ও উরসী মাহফিলা ফাতেহা।

সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সাফওয়ান ও আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসনাত রুদ্র।

জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী গণমাধ্যমকে জানান, জনগণের প্রত্যাশা পূরণে আগামীতে এনসিপি রাজশাহীকে নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এনসিপি।

সর্বশেষ - অন্যান্য