বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লন্ডন সফর শেষে দেশের পথে মির্জা ফখরুল

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রায় দেড় সপ্তাহ লন্ডন সফর শেষে দেশের পথে যাত্রা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা দেন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।

গত ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফরে যান মির্জা ফখরুল। যাওয়ার আগে ঢাকায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব।’

এই সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল কয়েক দফা একান্ত বৈঠক করেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। লন্ডন সফরকালে মির্জা ফখরুল যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

এটিএম আজহারুলের মুক্তি উপলক্ষে এতিমদের মাঝে রাজশাহী মহানগর জামায়াতের খাবার বিতরণ ও দোয়া

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামল

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

সাবেক মন্ত্রী আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি রাবি অধ্যাপক ড. তৌফিক

২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে মাহেরীন

অতিরিক্ত প্রোটিন খেলে যে ৪ ক্ষতি হতে পারে

নবম পে স্কেলের প্রতিবেদন পেশ, যা আছে সুপারিশে

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমার বিপক্ষে নিহতের পরিবার