রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিভিন্ন পণ্য রপ্তানি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে : কৃষি উপদেষ্টা

প্রতিবেদক
editor
জুলাই ৬, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এক্সপোর্ট টার্মিনাল স্থাপনের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আপনারা জানেন কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল এগুলো এক্সপোর্ট করা হয়। এটা কীভাবে এক্সপোর্ট করা হয় সেটা পরিদর্শন করেছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা জানেন কিছুদিন আগে এনবিআরে সমস্যা চলছিল। সেসময় আমাদের শাক-সবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল। ফলমূল রপ্তানিতেও কিছুটা সমস্যা হয়েছিল। সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সুতরাং এগুলো দেখতেই এখানে আসা। এ ছাড়া যেহেতু আমাদের রপ্তানি অনেক বেড়ে গেছে সেহেতু এখানে যে কোল্ড স্টোরেজ আছে সেটিকে বড় করার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের জন্য বড় সুখবর হচ্ছে আমাদের যে নতুন এক্সপোর্ট টার্মিনাল করা হচ্ছে এখানে যদি কোনো মালামাল স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে সঙ্গে সঙ্গেই এসব মাল কোল্ড স্টোরেজে রাখা যাবে।

উপদেষ্টা বলেন, বর্তমানে যদি বিমানে ওভারলোড হয় তাহলে যেসব মাল রেখে দিতে হবে সেসব মাল রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। কিন্তু নতুন টার্মিনালে এই সুযোগটা থাকছে। আমরা শুধু একটা-দুইটা আইটেমের মধ্যে থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের আইটেম রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলকে ধন্যবাদ দিলেন সারজিস আলম

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা

নুসরাতের মুখ হাঁসের মতো, কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী

অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল

জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে : রিজওয়ানা হাসান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির

জুলাই ঘোষণাপত্র : গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয়, সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল নেই কেন?

আমরা নির্বাচনের জোয়ারে আছি, ভালো নির্বাচন চাই : ইসি সচিব