সোমবার , ২ মার্চ ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীর কাটাখালীতে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

প্রতিবেদক
editor
মার্চ ২, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর অদূরে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর গুদাম থেকে ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন যাতে পাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ডিপোর মালিক পলাশ দাবি করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। তিনি জানান, গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কোটা আন্দোলন : রাজশাহীতে পোস্টার বানাতে গিয়ে আটক ৬ শিক্ষার্থী অভিভাবকের জিম্মায়

রাবিতে মুজিব পরিবারের নাম মুছে দিলেন শিক্ষার্থীরা

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৪০ ফিলিস্তিনি

প্রিয়াঙ্কাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব শাহরুখের, কী জবাব দিয়েছিলেন অভিনেত্রী?

গভীর সমুদ্রে মাছ ধরা ও পশুপালন খাত আধুনিকায়নের আহ্বান প্রধান উপদেষ্টার

ছোট থেকেই রণবীরকে পছন্দ দীপিকা-আলিয়াদের!

বিদেশে সবচেয়ে বেশি থিয়েটারে ‘জংলি’

বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না

জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব, ভর্তি করাবেন স্কুলে!

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল