বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠির জবাব এখনও পাইনি : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
জানুয়ারি ৮, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনও পাইনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।  বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনও পাইনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি- এ বিষয়ে তিনি বলেন, আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে?

সর্বশেষ - অন্যান্য