মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। তারা গত রোববার দুপুর ১২টা থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। মঙ্গলবারও তা অব্যাহত থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।

ইন্টার্ন চিকিৎসকেরা মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেন। রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ কম’সূচি পালন করেন তারা। এতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরা।

কম’সূচি থেকে এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট দ্রুত প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন, এমটিএস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকেরা।

এতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মো. আব্দুল্লাহ বলেন, দাবি পূরণে সরকার এখনো কোনো আশ্বাস দেয়নি। কিন্তু দাবি আদায় না হলে কাজে ফিরবেন না তারা।
তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের কিছুটা দুর্ভোগ হচ্ছে উল্লেখ করে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে জানান, আমরা অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতাল চালাচ্ছি। ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক বলেও জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত