মোহা: আসলাম আলী, বাঘা (রাজশাহী) : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় শাহদৌলা সরকারি কলেজ মিলনায়তনে বাঘা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের করেন বিএনপি নেতাকর্মীরা।
আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, ‘মেজর জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করে জাতিকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, তিনি ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন।’
বিএনপি নেতারা আরো বলেন, এদেশের জনগণ যেভাবে ফ্যাসিবাদ বিদায় করেছে, আবার কোনো ষড়যন্ত্র হলে সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে ইনআশাল্লাহ।’
দেশের স্বাধীনতা রক্ষায় জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তারা বলেন, ‘আগামীতে জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক সালেহ আহমেদ সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।
এতে অন্যদের মধ্যে উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, পৌর যুবদল যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম (কালু), বাঘা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।


















