বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিবাহবিচ্ছেদের পর সানিয়া মির্জার প্যানিক অ্যাটাক হয়েছিল?

প্রতিবেদক
editor
নভেম্বর ১৩, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। সাবেক ডাবলস ওয়ার্ল্ড নম্বর ১ সানিয়া তার ছেলে ইজহানকে একা বড় করার চ্যালেঞ্জ এবং সেই সময়ের মানসিক লড়াই কথা শেয়ার করেছেন। এই একান্ত আলাপচারিতায় তার কাছের বন্ধু ও পরিচালক ফারাহ খানের সঙ্গে তিনি এ কথা শেয়ার করেন।

সানিয়ার নিজস্ব ইউটিউব শো সার্ভি ইট আপ উইথ সানিয়াতে আলোচনার সময় ফারাহ খান সিঙ্গেল মা হিসেবে সানিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পরিচালক বলেন, তুমি এখন একজন সিঙ্গেল মাদার, এর চেয়ে কঠিন কিছু আর হয় না। এটা সত্যি খুব কঠিন। আমাদের প্রত্যেকের জীবনেই নিজস্ব যাত্রা আছে এবং আমাদের নিজেদের জন্য সেরা পথটি বেছে নিতে হয়।

এর উত্তরে সানিয়া মির্জা স্বীকার করেন, মাতৃত্ব এবং কাজ একসাথে সামলানো তার জন্য কতটা কঠিন ছিল। একটি বিশেষ কঠিন দিনের কথা স্মরণ করে তিনি বলেন, আমি ক্যামেরার সামনে সেই ঘটনাটা বলতে চাই না, তবে সেটা আমার জীবনের অন্যতম খারাপ মুহূর্ত ছিল। সেই সময় তুমি (ফারাহ খান) আমার সেটে এসেছিলে এবং তারপরই আমাকে একটা লাইভ শো করতে যেতে হতো। তুমি না এলে… আমি কাঁপছিলাম। তুমি যদি সেখানে না আসতে, আমি ওই শোটা করতাম না। তুমি আমাকে বলেছিলে, যাই হোক না কেন, তুমি এই শোটা করবেই।

ফারাহ খানও সেই দিনের ঘটনা মনে করে বলেন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে কখনও প্যানিক অ্যাটাক হতে দেখিনি। সেদিন আমার শুটিং ছিল, কিন্তু আমি সব ছেড়ে পায়জামা আর চপ্পল পরেই সেখানে ছুটে গিয়েছিলাম।

প্রসঙ্গত, সানিয়া মির্জা ২০১০ সালের এপ্রিলে নিজের শহর হায়দ্রাবাদে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের ছেলে ইজহানের জন্ম হয়। ২০২৪ সালের জানুয়ারিতে সানিয়ার পরিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করে। শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পরই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাবিতে শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক বিশেষ সেমিনার ২০ জুলাই

কাতার থেকে লন্ডনের পথে খালেদা জিয়া

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন : মূল হোতাসহ গ্রেফতার ২

অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের জায়গায় দায়িত্ব পাবেন যারা

এবার ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

রাবি সংস্কারে ৯ দফা দাবি : প্রশাসন ভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাঘায় রাজশাহী জেলা জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জাতীয় স্টেডিয়ামে হামজার ‘অভিষেকে’ সমস্যা দেখছেন না উপদেষ্টা

টিভিতে দেখুন আজকের খেলা, ১৫ মে ২০২৪

শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবেশীকে দেখে চমকে গেলেন ঋতাভরী!