শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শত প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগিতা থাকবে, জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ: আসিফ মাহমুদ

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৫, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণের কল্যাণের জন্য শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। শুক্রবার রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্ট দিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা বা ডিবেট থাকবে। তবে, রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ছাড়া কারও সঙ্গে কোনো শত্রুতা থাকবে না।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এদেশের স্বার্বভৌমত্ব ও ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। আমরা আবারও মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠব। পরাশক্তিগুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের জন্য ঈর্ষার কারণ হবে বাংলাদেশ।

এর জন্য মতানৈক্য স্বত্বেও কিছু বেসিক প্রিন্সিপলে সবার ঐকমত্য প্রয়োজন। তাহলেই বহিঃশত্রুরা আমাদেরকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - অন্যান্য