রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, হাসপাতালে সৃষ্টি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : গুরুতর অসুস্থ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস-১২ খ্যাত সৃষ্টি রোডে। সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই ছুটির সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সেখান থেকে নিজেকে দেশে ফিরিয়ে নেওয়ার সময় পাননি অভিনেত্রী। আপাতত তাকে আমস্টারডামের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানান,অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা।

কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তার অসুস্থতার বেশ কিছু ছবি ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালে অভিনেত্রী। মুখে লাগানো নল। পোস্টের ক্যাপশনে লেখা, আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি। আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমাকে।

অভিনেত্রী আরও বলেন, ‘এত কঠিন সময় পার করেছি, সঙ্গে ভয় পেয়েছি যে, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারব না।’ সৃষ্টি আরও লেখেন, ‘অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমি ফিরতে পারছিলাম না। এক বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে ফিরি।’ নিজের অসুস্থতা নিয়ে অভিনেত্রী জানান, এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিত্‍সক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমি এখনও দুর্বল। কিন্তু আশাবাদী তাড়াতাড়ি সেরে উঠব।

শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টি। তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান ভক্তদের প্রতি। হিন্দি ধারাবাহিকের চেনা মুখ সৃষ্টি। ইয়ে ইশক হায়ে, ছোটি বহু ২, পুনর বিবাহ, ইশকবাজ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কপিল শর্মার শোয়ে একটি চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও বিগ বস সিজন ১২-এ প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রমজান সবার জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা : তারেক রহমান

সেপ্টেম্বরেই আসবে রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি : জামায়াত

নাটোরে ১৩ মাথার নারকেল গাছ দেখতে দর্শনার্থীদের ভিড়

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

আমি শাকিব খানের মতো হতে চাই : ভাবনা

সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব : জামায়াত আমির

সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা

পশ্চিম তীরের পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’: জাতিসংঘ