সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোরআনের আদর্শ কায়েম করলেই সফলতা পাওয়া যাবে : ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
editor
নভেম্বর ৪, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশ, জাতি ও ব্যক্তিক্ষেত্রে কোরআনের আদর্শ কায়েম করতে পারলেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। সোমবার (৪ নভেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাছাইকৃত কৃতি হাফেজ সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, কোরআন বুঝে পড়তে হবে, তাহলেই এর ফজিলত সর্ম্পকে জানা যাবে। প্রতিটি সূরাতে এবং আয়াতে আল্লাহ আমাদের কি বলতে চেয়েছেন। এ সময় ড. আ ফ ম খালিদ হোসাইন, ইসলামি ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশি হাফেজ মুয়াজ মাহমুদকে অভিনন্দন জানান। বাকিদের কোরআন শিক্ষায় উৎসাহী করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হাফেজ আল্লামা তাজুল ইসলামের সভাপতিত্বে হুফ্ফাজুল কোরআন ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত কৃতি হাফেজ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক, ঢাকার কাটাবন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রফিকুর রহমান মাদানী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যোবায়ের মোহাম্মদ এহসানুল হক প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রোজাকে সারাজীবনের সঙ্গী হতে বললেন তাহসান

শাকিবের সঙ্গে যেভাবে কাজের সুযোগ পেয়েছিলেন অপু

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন : রিজওয়ানা হাসান

ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা : ফারিণ

প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রুয়েটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

রাজশাহীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, গ্রেফতার ৫

আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান : নিরাপত্তা উদ্বেগে ভারত

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

ফারিণের এক হাতে ফুল, আরেক হাতে কুড়াল কীসের ইঙ্গিত?

খালেদা জিয়ার দাফন-জানাজা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে :প্রেস সচিব