শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীর আদালতে সাবেক এমপি কালামের ওপর জনতার হামলা

প্রতিবেদক
editor
অক্টোবর ৪, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পুলিশের আদালত পরিদর্শক মো: আমান উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে সাবেক এমপি আবুল কালাম আজাদকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় শুনানী শেষে আদালতের বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে র‍্যাব। পরে বাগমারা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহীতে নিয়ে আসে।

এদিকে আদালত এজলাস থেকে বের করার সময় সাবেক এমপি আবুল কালাম আজাদের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন বিক্ষুব্ধ জনতা। তবে মাথায় হেলমেট পরে থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচ মামলার আসামি হলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে ওই সব মামলাতেই গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়।

গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পান। এরপর মেয়রের পদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচিত হন। পরে তার স্ত্রী খন্দকার শাইলা পারভীন পৌরসভার মেয়র হন।

সর্বশেষ - অন্যান্য