সোমবার , ১ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হরর থ্রিলার গল্পের স্বল্পদৈর্ঘ্য ‘একটি খোলা জানালা’

প্রতিবেদক
editor
জুলাই ১, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: তীক্ষ্ণ চাহনি, হাতে স্টেথোস্কোপ, মাথায় নার্সিং ক্যাপ, হাসিমুখের অভিব্যক্তিতে যেন লুকিয়ে আছে এক রহস্য। এমনি এক লুকে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ওটিটি প্লাটফর্ম বিঞ্জের ফেইসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে অভিনেত্রীর এমন পোস্টার। জানা গেছে, শর্ট ফিল্ম ‘একটি খোলা জানালা’র ফার্স্ট লুক পোস্টার এটি। যেটি বিঞ্জে মুক্তির অপেক্ষায়। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘একটি খোলা জানালা’ ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম। এটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা। গল্পটা দেশের বাইরের একটা গল্প৷ সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রানাট্য তৈরি করা। নারীকেন্দ্রিক চরিত্রের গল্প। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। ফারিণ ও নাদিয়া দুইজনকেই নার্সের চরিত্রে দেখা যাবে জানিয়ে নির্মাতা বলেন, এটা দুজন নার্সের গল্প।

নারীকেন্দ্রিক গল্পে সবসময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি এটাও তেমন। দুজনের জন্য ও চরিত্রটা ধারণ করা খুব কঠিন ছিল। এর আগে তারা এই ধরনের চরিত্র করেনি। ফারিণের সঙ্গে এটা আমার প্রথম ওটিটি কাজ। জুলাইয়ের প্রথম সপ্তাহে শর্ট ফিল্মটি মুক্তি পাবে জানিয়ে নির্মাতা বলেন, এই ঈদে মুক্তিপ্রাপ্ত আমার দুটি কাজ ‘তিথিডোর’ এবং ‘হাজত’ যেভাবে দর্শক পছন্দ করছে তেমনভাবে এই কনটেন্ট নিয়েও আমি আশাবাদী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের সঙ্গে প্রথম এলএনজি রফতানি চুক্তি ট্রাম্প প্রশাসনের

বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী

সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত

আমাদের সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন : সিইসি

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড

রানিং স্টাফদের সঙ্গে ইনডিরেক্টলি যোগাযোগ হচ্ছে : রেলপথ সচিব

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রুয়েট শিক্ষার্থীদের

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস

মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা