মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন রাজশাহী নগরীর শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়টির এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে এই বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ‘নিরাপদ বিদ্যালয় চাই’ লেখা ব্যানার হাতে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এসময় তারা রাস্তা অবরোধ করে রাখেন।

পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারো তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে সোমবার একই দাবিতে কয়েক ঘণ্টা বিক্ষোভ হয়েছিল। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ বুঝে ছাত্রীদের গায়ে হাত দেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন তিনি। গত রোববার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেন অভিভাবকেরা।

তবে অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।

এদিকে মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে আগের দিন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা লিখিত অভিযোগ পেয়েছেন।নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত