বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আমাদের জন্য দোয়া করবেন : পিয়া জান্নাতুল

প্রতিবেদক
editor
জানুয়ারি ১, ২০২৬ ২:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার পথচলা শুরু। এরপর র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় ‘চোরাবালি’ ছবির মাধ্যমে নজর কেড়েছেন ভক্তদের। তবে পেশাদার জীবনের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা।

নতুন বছরের আগমনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন পিয়া। ফেলে আসা বছরের নানা ঘটনাপ্রবাহ এবং চড়াই-উতরাইয়ের স্মৃতি স্মরণ করে নিজের ফেসবুক হ্যান্ডেলে মনের কথা প্রকাশ করেছেন তিনি। পিয়া লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বিগত বছরের জন্য আমি কৃতজ্ঞ। বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।’

পাশাপাশি এই বছরে নিজের কিছু ইতিবাচক কাজের স্মৃতির কথাও বলেন তিনি। পিয়ার কথায়, ‘তবুও আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ থাকতে পেরেছি। কারণ আমরা আমাদের সন্তান, নিজেদের এবং আমাদের চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু করতে পেরেছি। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’

পোস্টের শেষে জীবনের নতুন যাত্রায় ভক্তদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে তিনি লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

রামেক হাসপাতালের বেড কেনায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

চ্যাম্পিয়ন্স লিগ : হেরেছে রিয়াল-বায়ার্ন-অ্যাথলেটিকো

উয়েফা কনফারেন্স লিগ এক গোলে শিরোপা নির্ধারণ, গ্রিসের ইতিহাস

‘জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ’

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন শেখ হাসিনা

দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স ২০২৫ এর খসড়া অনুমোদন

রাজশাহীতে মহাসড়কে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্য আটক

রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী চীন : বিএনপি

এমবাপের হ্যাটট্রিকে আলমাতিকে হারাল রিয়াল