রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রতিবেদক
editor
জুন ২৩, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জুন) বিকেল ৩টা ৪২ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে সভাপতির আসন অলঙকৃত করছেন শেখ হাসিনা। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হতে শুরু করেন। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যদিয়ে এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন।

তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আর ‘পূর্ব পাকিস্তান’ শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় থেকে।

বাংলাদেশে স্বাধীনতা ঘোষণার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়।১৯৭০ সাল থেকে এই দলের নির্বাচনী প্রতীক নৌকা। পরে দেশের অন্যতম প্রাচীন সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলে হামলা সমাপ্ত ঘোষণা করলো ইরান

রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিচ্ছে রাফসান-জেফার!

‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’— জাতিসংঘে মুখ ফসকে বললেন মার্কিন দূত

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফ বরখাস্ত

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট

তামিমসহ ১৫ জন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

এভারকেয়ারের সামনে ‘খালেদা প্রেমীদের’ ভিড়, নিরাপত্তা জোরদার

সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী