মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সেমিফাইনাল বৃষ্টির পেটে গেলে আফ্রিকা-ইংল্যান্ড ফাইনালে

প্রতিবেদক
editor
মার্চ ৩, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের দিকে। ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও ভারত-ইংল্যান্ড। ম্যাচ দুটি হবে কলকাতা ও মুম্বাইয়ে। কৌতূহলবশত প্রশ্ন উঠতে পারে, সেমিফাইনাল বৃষ্টির পেটে গেলে কারা ফাইনালে উঠবে কিংবা রিজার্ভ ডে আছে কি না?

বুধবার কলকাতায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বৃহস্পতিবার মুম্বাইয়ে ইংল্যান্ড মুখোমুখি হবে ভারতের। দুই সেমিফাইনালের কোনোটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে আইসিসি রিজার্ভ ডে রেখেছে। ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হলে অফিসিয়ালরা ওই দিন অতিরিক্ত ৯০ মিনিট এবং পরের দিন ১২০ মিনিট সময় পাবেন, যেন ম্যাচটি অন্তত ৫ ওভারে খেলা হয়।

ম্যাচ পরিত্যক্ত হলে, ফল নির্ধারণ হবে সুপার এইটের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে। সেক্ষেত্রে গ্রুপের শীর্ষে থাকার সুবিধা পাবে দলগুলি। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বিজয়ী হবে এবং ফাইনাল খেলবে।

এনিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ভারত। ২০২২ সালে ভারতের স্বপ্নভেঙে ফাইনালে উঠে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশরা। দুই বছর পর মুদ্রার উল্টোপিঠ দেখে তারা। ২০২৪ সালের আসরে রোহিত শর্মার ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

কাকতালীয় ব্যাপার হচ্ছে, ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বিজয়ী দলই হয়েছে গত দুইবারের চ্যাম্পিয়ন। সেদিক থেকে বৃহস্পতিবারের সেমিফাইনাল বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সর্বশেষ - অন্যান্য