রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আলিয়া-সোনমের সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হননি ফাওয়াদ খান

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফাওয়াদ খান, পাকিস্তানের অভিনেতা হলেও ভারতে তার অসংখ্য অনুরাগী। শুধু সৌন্দর্য নয়, তার ব্যক্তিত্ব ও অভিনয়েও কুপোকাত অনেকেই। বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেসব সিনেমায় অভিনয়ের আগেই নাকি পরিচালক-প্রযোজকদের বড় শর্ত দিয়ে রেখেছিলেন এই অভিনেতা। ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ও ‘কপূর অ্যান্ড সনস্’ ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। ‘খুবসুরত’ সিনেমায় সোনম কপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

২০১৪ সালে মুক্তি পায় সেই ছবি। কিন্তু সিনেমায় অভিনয়ের আগে ফাওয়াদের শর্ত ছিল, পর্দায় কোনওভাবেই সোনমের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারবেন না। ফাওয়াদের দাবি ছিল, তার বহু অনুরাগী ও ভক্তসংখ্যা রয়েছে। পর্দায় চুম্বন করে তাদের হতাশ করতে চান না।অভিনেতা বলেছিলেন, ‘আমি অনুরাগীদের অনুভূতিকে শ্রদ্ধা করতে চাই। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমার বহু অনুরাগী হতাশ হয়ে পড়বেন।’

শুধু সোনমকেই নয়, আলিয়া ভাটকেও পর্দায় চুম্বন করতে রাজি হননি ফাওয়াদ। ২০১৬-র ছবি ‘কপূর অ্যান্ড সন্‌স’ ছবিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া। অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই তথ্য। আলিয়া জানান, চিত্রনাট্যে একটি উষ্ণ চুম্বনের দৃশ্যে অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও আলিয়ার। কিন্তু রাজি হননি ফাওয়াদ।যে কারণে বদল আনা হয় চিত্রনাট্যে। গভীর চুম্বনের বদলে ফাওয়াদের ঠোঁটে আলতো চুম্বন করেন আলিয়া।

যদিও সেই দৃশ্যেও নাকি খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না ফাওয়াদ। তাই আলিয়াও সচেতন ছিলেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকা শর্মার বিপরীতে দেখা গিয়েছিল ফাওয়াদকে। তবে সেই ছবিতে তেমন কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়নি পাকিস্তানি অভিনেতাকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শীতে ত্বক ভালো রাখবে এই ৫ স্যুপ

গাজায় ইসরায়েলি হামলায় ৩৯ ফিলিস্তিনি নিহত

ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে বিভিন্ন স্থাপনায় পরিকল্পিত অগ্নিকাণ্ড : আবদুস সালাম

একনেকে ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও দুই প্রকল্প বাতিল

কৃষিক্ষেত্রে অবদানে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

উচ্চতর লক্ষ্য নির্ধারণে ব্যবস্থা কার্যকর হলেও বাস্তবে অগ্রগতি নেই : রিজওয়ানা হাসান

বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয় : রিজভী

স্টেজে ‘পাগলু’ না গেয়ে আমাকে নামতে দেওয়া হয় না: আকৃতি কক্কর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন : মূল হোতাসহ গ্রেফতার ২

সিরিয়া ও গাজায় চার্চে ইসরায়েলের হামলায় ‘হতবাক’ ট্রাম্প: হোয়াইট হাউস