বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে খুলনা বিভাগ দিয়ে শুরু হচ্ছে টানা বৃষ্টির। এর ফলে তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা অন্তত অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ের প্রথমার্ধে দিনের তাপমাত্রা কমতে পারে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে নিহত ৪১ হাজার

হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ : ফিন্যান্সিয়াল টাইমস

জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের কথা ভাবছে ইসরায়েল

‘মুসলিমদের ওজু ঠেকাতে’ বসানো ভাস্কর্য ভাঙায় যুবকের কারাদণ্ড

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার?

রাজশাহীর বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

সচিবালয়ে অগ্নিকাণ্ড : রোববারের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা

উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা!

আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু