বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেসির ক্লাবেই যাচ্ছেন ডি পল

প্রতিবেদক
editor
জুলাই ১৭, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : সপ্তাহখানেক আগে চমক হয়ে এসেছিল অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে ইন্টার মায়ামি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে এই মিডফিল্ডার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির দলে যোগ দিতে যাচ্ছেন। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস ও ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, আর্জেন্টাইন মিডফিল্ডার স্বল্প সময়ের চুক্তিতে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসেই অ্যাতলেটিকোর সঙ্গে দর কষাকষি করতে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস মাদ্রিদে উড়ে যান। ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি। যদিও ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে অ্যাতলেটিকোর। এক বছর বাকি থাকতেই ডি পল মাদ্রিদের ক্লাব ছাড়তে যাচ্ছেন।

২০২১ সাল থেকে অ্যাতলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। অন্যদিকে, মেসি ২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাব এবং লিগের চেহারাও বদলে যায়। রাতারাতি লিগের জনপ্রিয়তা, ক্লাবের অনুসারী, জার্সি ও টিকিট বিক্রিতে ব্যাপক চাহিদা তৈরি হয়। ইতোমধ্যে মেসির ছোঁয়ায় গত মৌসুমের সাপোর্টার্স শিল্ডসহ দুটি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। এমনকি এবার প্রথমবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপেও খেলেছে, উঠেছিল নকআউট পর্বেও।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এই মাসের শেষদিকে মায়ামির জার্সি গায়ে জড়াতে পারেন ডি পল। যদিও তার ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার সময় ও চুক্তির বিষয়টি এখনও অনিশ্চিত। ফলে যে সূত্রের বরাতে খবরটি এসেছে সেটিও উহ্য রেখেছে এপি। কয়েক সপ্তাহ ধরেই ডি পলের জন্য দর কষাকষি চলছে। এরই মাঝে আবার ইন্টার মায়ামি ও মেসির চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা চলছিল। চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হবে এই আলবিসেলেস্তে তারকার। তবে মায়ামির আশা গোলাপি জার্সিতে তাকে আরও একবছর পাওয়া যাবে।

শেষ পর্যন্ত ডি পলের সঙ্গে মায়ামির চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত হলে মেসি আরও একজন কাছের কাউকে দলে পাবেন। এর আগে তিনি ৩৭ বছর বয়সী সার্জিও বুসকেটস, ৩৮ বছরের লুইস সুয়ারেজ ও ৩৬ বছরের জর্দি আলবার সঙ্গে বার্সেলোনার পর এমএলএসেও দারুণ রসায়ন তৈরি করেছেন। এর মধ্যে মেসি-বুসকেটস ও আলবা লিগের সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের শীর্ষ তালিকায় আছেন। মেসি তো রেকর্ড সর্বোচ্চ (বছরে প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা) পারিশ্রমিক পান, যা এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের সামষ্টিক পারিশ্রমিকের চেয়েও বেশি।

আলবা নতুন করে ২০২৭ মৌসুম পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। কিন্তু বুসকেটস এখনও সেই পথে হাঁটেননি, তিনি যদি ক্লাব ছেড়ে যান স্বাভাবিকভাবেই সেই জায়গা পূরণ করতে পারবেন ডি পল। ২০২১ সালে অ্যাতলেটিকোয় যোগদানের পর থেকে তিনি ক্লাবটির অন্যতম প্রধান তারকায় পরিণত হন। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা

সিগন্যাল চ্যাট ফাঁস হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নয়া সভাপতি মুক্তাদির ও সম্পাদক জাওহার

নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩৭

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে সাকিবের ‘তুফান’

জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আপনারাও জানেন আমি কেন আসিনি’, নির্বাচন প্রসঙ্গে তামিম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের