মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারণসহ তিন বিষয়ে বৈঠকে বসছে ইসি

প্রতিবেদক
editor
জুলাই ২৯, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণসহ তিনটি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক করতে যাচ্ছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (২৯ জুলাই) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় নির্বাচন কমিশনার ও সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভাপতিত্বে তার সভাকক্ষে ১২তম সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে সভার আলোচ্যসূচিতে যা রয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত, ভোটকেন্দ্র সংক্রান্ত, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত এবং বিবিধ।

সর্বশেষ - অন্যান্য