শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এবার নাগিন হয়ে ‍সামনে আসবেন শ্রদ্ধা!

প্রতিবেদক
editor
নভেম্বর ১৬, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে ‘স্ত্রী ২’-এর সফলতায় ভাসছেন। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। শুধু তাই নয়, ভারতের বক্স অফিসে ভেঙে দিয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’-এর আয়ের রেকর্ডও। বর্তমানে হিন্দি চলচ্চিত্রে সর্বোচ্চ আয় করা সিনেমাটি এটি।

এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। তবে স্ত্রী পর্ব চুকিয়ে এবার নাগিন হতে চলেছেন এই তারকা। শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদি। শিগগিরই শুরু হবে এর শুটিং। নির্মাতা জানিয়েছেন, এই ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রদ্ধা। নিখিল বলেন, ‘সিনেমাটির জন্য আমি প্রথমে শ্রদ্ধার কথাই ভেবেছি। যখন তাকে প্রস্তাব দিলাম, সে মুহূর্তেই রাজি হয়ে গেল।

শুটিংয়ের জন্য উন্মুখ হয়ে আছে শ্রদ্ধা। আমার চিত্রনাট্যও প্রস্তুত।’ এতে সাপের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে। যে তার চেহারা পরিবর্তন করতে পারে। অতীতে এমন আঙ্গিকের অনেক সিনেমা হয়েছে। তবে বর্তমান সময়ের কথা মাথায় রেখেই ‘নাগিন’ বানাবেন নিখিল। সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আর কে কে থাকবেন, তা জানানো হয়নি।

সর্বশেষ - অন্যান্য