শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেশে পৌঁছাল শহীদ ওসমান হাদির মরদেহ

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় নামে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য। বিমানবন্দর থেকে শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৬ ফিলিস্তিনি

খাওয়ার পরে ক্লান্ত লাগে?

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো আরজেপি টেক অলিম্পিয়া ফাইনাল রাউন্ড

স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় রুয়েট শিক্ষার্থীরা

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেলো ব্রাজিল

আগে যেভাবে কাজ করতাম, এখন তা সম্ভব নয় : আলিয়া ভাট

অন্তর্বর্তী সরকারের সময় সীমিত হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না : জ্বালানি উপদেষ্টা

রাজশাহীতে ৬ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর বর্নাঢ্য র‌্যালি

খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত ক্রিটিক্যাল’, নির্ভরযোগ্য তথ্য প্রকাশের আহ্বান বিএনপির

রাজশাহী আবাসিক হোটেলে থেকে ৮ তরুণ-তরুণী আটক