বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেলো ব্রাজিল

প্রতিবেদক
editor
জুলাই ৩, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: এই ম্যাচ জিতলে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর। তাহলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামাকে পেতো ব্রাজিল। কিন্তু কলম্বিয়ার অজেয় যাত্রা থামাতে পারলো না সেলেসাওরা। টানা ২৬ ম্যাচ অপরাজিতই রইলো কলম্বিয়া। ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছেন হামেশ রদ্রিগেজরা। দ্বিতীয় হয়ে শেষ আটে নাম লিখিয়েছে ব্রাজিল।

ফলে ব্রাজিলকে খেলতে হবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। তিন ম্যাচের সবকটি জিতেছে তারা। গ্রুপপর্বে উরুগুয়ে করেছে মোট ৯ গোল। এদিকে ব্রাজিলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামাকে, যারা গ্রুপপর্বে উরুগুয়ের কাছে হারে ৩-১ গোলে। কোয়ার্টারের এ দুটি ম্যাচই হবে ৭ জুলাই। অপর দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর এবং ভেনিজুয়েলা-কানাডা। আর্জেন্টিনার ম্যাচ ৫ জুলাই, পরেরটি ৬ জুলাই।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত