বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তী সরকার পাশে থাকবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলছেন, দেশের দুর্যোগ দুর্দিনে এই অন্তর্বর্তী সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। পাশাপাশি আলেম ওলামারা আছেন। আমরা লক্ষ্য করছি- ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষের পাশে আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ফেনীতে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে। সেখানেও সরকারি উদ্যোগে কাজ চলছে। ইনশাল্লাহ এ চলমান পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হবো। আমরা বেশি করে আল্লাহতালার সাহায্য চাইবো।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী এবং বসতঘরের জন্য ঢেউটিন বিতরণ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামল

বিপাশার মেয়ের জন্য ব্যাগভর্তি উপহার পাঠালেন আলিয়া

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভিন্ন ধর্মে বিয়ে সোনাক্ষী-জহিরকে নিয়ে বিতর্কিত তসলিমা নাসরিন

মনকে আর বুঝাতে পারিনি, তাই চলে আসলাম, খালেদাকে দেখতে এসে জামায়াত আমির

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে হামজা

জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি ভবিষ্যতের পথরেখা: অধ্যাপক আলী রিয়াজ

গাজায় একদিনে প্রাণহানি ৯৮, নিহত ছাড়াল ৬৫ হাজার

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ১৬

কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা : জাহাঙ্গীর আলম