বুধবার , ২৬ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভিন্ন ধর্মে বিয়ে সোনাক্ষী-জহিরকে নিয়ে বিতর্কিত তসলিমা নাসরিন

প্রতিবেদক
editor
জুন ২৬, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আলোচনা-সমালোচনার পর বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। তারা সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিয়ে করেছেন। তারা দুজন দুই ধর্মের অনুসারী হলে কেউ ধর্ম পরিবর্তন করেননি। এ কারণে তাদের এ পদক্ষেপকেই সাধুবাদ জানিয়েছেন বিতর্কিত লেখক তসলিমা নাসরিন। এ নিয়ে তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, ‘জহির ইকবাল আর সোনাক্ষী সিনহার বিয়ে হলো স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে। যার যার ধর্ম তার তার থাকছে। বিয়ের কারণে কারো ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হয়নি। জহির তার নামাজ, রোজা, আদৌ যদি তার ইচ্ছে হয় করতে, করবে। আর সোনাক্ষীর যদি পূজা করতে ইচ্ছে হয় করবে। হ্যাঁ, একই বাড়িতে। কেউ কাউকে বাধা দেবে না। শাহরুখ খানের বাড়িতে তো এমনই হয়। মধুর যে কোনো সম্পর্কে ধর্ম হয়ে ওঠে তুচ্ছ ব্যাপার।’

তিনি আরও লেখেন, ‘হিন্দু-মুসলমানে বিয়ে হলে হিন্দুই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। খ্রিস্টান-মুসলমানে বিয়ে হলে খ্রিস্টানই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। বিয়ের কারণে কোনো মুসলমানকে ধর্ম বদলাতে হয় না। অথচ মুসলমানের সঙ্গে বিয়ে হলে সব অমুসলিমকে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। এসব ঝামেলায় না গিয়ে সবচেয়ে ভালো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করা। যে মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে ধর্ম বদলানোর জন্য চাপ দেয়, তাকে বিয়ে না করাই ভালো। কারণ সে প্রেমিক বা প্রেমিকার চেয়ে ধর্মকে বেশি ভালোবাসে। তাছাড়া নিজের ধর্ম সব ধর্মের ওপরে রাখে। এই মেগালোম্যানিয়া সম্পর্কের জন্য ক্ষতিকর।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের দোসররা পাচ্ছে বাড়তি সুবিধা, নানা অপকর্মে ভরা কেন্দ্রীয় কারাগার

আরও বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

ঋতুপর্ণা-রুপ্নারা ঢাকায়, সাবিনা-মাসুরাকে ডাকেননি বাটলার

পদ্মা ব্যারেজ নির্মাণ, ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি ঋণ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের

ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিষেক! কার কাছে থাকবে আরাধ্যা?

হাসিনা-কামালের ফাঁসির রায়ের কপি যাচ্ছে যেসব মন্ত্রণালয়ে

সোনার দামে নতুন রেকর্ড

এই গরমে বাইরে যেতে সঙ্গে রাখুন সানগ্লাস

ইয়েমেনে বোমা হামলায় নিহত ১৬ সেনা

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত