নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) রাজশাহী নগরীর মতিহার থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জাসাসের আহবায়ক অ্যাডভোকেট মো: রজব আলী। প্রধান বক্তা ছিলেন মহানগর জাসাসের সদস্য সচিব মোঃ সেলিম রেজা। সভাপতিত্ব করেন মতিহার থানা জাসাসের নেতা মো: আল আমিন (মিলন)।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাসাস নেতা সোহেল রানা জীবন, জেবুন্নেসা খানম, হাসান, বৃষ্টি, ইকবাল হোসেন, তরিকুল ইসলাম কনক, বশির উদ্দিন মনি, উজ্জল, মালেক, সালাম প্রমুখ।এতে বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।সম্মেলন শেষে নতুন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।


















