রবিবার , ৭ জুলাই ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইউক্রেনে লরি-মিনিবাসের সংঘর্ষ, শিশুসহ নিহত ১৪

প্রতিবেদক
editor
জুলাই ৭, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইউক্রেনে লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া উভয় যানবাহনের দুজন ড্রাইভারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির পর ফৌজদারি কার্যক্রম শুরু করেছে পূর্ব ইউরোপের এই দেশটি। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির একজন ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, চলমান গাড়িগুলোর মধ্যে একটি লরির ঢুকে যাওয়া এবং পরে একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, একজন ছয় বছর বয়সী শিশুসহ ১২ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। এ ঘটনায় ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে রিভনে অঞ্চলের ভার্খিভ গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার কোভাল তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন। ইউক্রেনের জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে একটি মাঠের মধ্যে গাড়ির ধ্বংসাবশেষ এবং শিশুর খেলনা মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভিডিও ভাষণেও এই দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন এবং যারা মারা গেছেন তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য