সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কার চায় জাতিসংঘ

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছেন ঢাকায় জাতিসংঘের তিন প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপিএর কর্মকর্তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে কর্মকর্তারা এই অভিমত ব্যক্ত করেন। এসময় শিক্ষানীতি হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা।

প্রয়োজনে এ ব্যাপারে তারা বাংলাদেশকে যেকোনো সহযোগিতা দিতে রাজি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপিএর এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহামসহ অন্যরা। শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ ও সংস্থাটির বিশেষায়িত সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানাবেন তারা।

সর্বশেষ - অন্যান্য