রবিবার , ১১ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রেম বিয়ে সংসার নিয়ে মুখ খুললেন জয়া

প্রতিবেদক
editor
মে ১১, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি। তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ দর্শক।

চলতি মাসের ১৬ তারিখে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। তাই তো সিনেমার মুক্তিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী। সেখানেই তিনি প্রেম-বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন। জানালেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর; তবে রয়েছে প্রেম!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, ‘সবসময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়ে শাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।’

প্রেম নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার প্রেমটা দর্শকদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই।’

জয়া আহসান বলেন, ‘দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা, এবং সেটা আন্তরিকভাবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিনের গল্প’ নির্মাণ করেছেন পিপলু আর খান। শুক্রবার প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার। সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানান জয়া আহসান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের ওপর বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা অস্কার মনোনীত অভিনেত্রীর

চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা নয়

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

প্রেমে ব্যর্থতা, বিয়ে না করেই মা হতে চান টিনা দত্ত

নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে কোনও মেয়াদ নেই : ভারতীয় সেনাবাহিনী

‘খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে’

ওযু করা ছাড়া ব্যাট-বল স্পর্শ করত না, মুশফিককে নিয়ে তার স্ত্রী

কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল আইস জব্দ

কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে : সেলিমা রহমান