বুধবার , ২৯ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান হারালেন সাকিব

প্রতিবেদক
editor
মে ২৯, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান টেস্টে নিয়মিত নন। এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন বহু আগেই। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।

বাকি ছিল টি-টোয়েন্টি। কদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসান। এবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েই ফেললেন সাকিব। ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা। সাকিবের রেটিং পয়েন্ট তার চেয়ে ৫ কম, ২২৩।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এক ধাপ এগিয়ে উঠেছেন পঞ্চম স্থানে। ২ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে এখন ইংল্যান্ডের মঈন আলি।

ব্যাটিংয়ে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়ের। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। তানজিদ হাসান তামিম ৩৪ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৮৪ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।

বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৩৮ ধাপ উন্নতি করে বর্তমানে ৫২তম স্থানে রয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ২ ধাপ, এখন তিনি ২৩তম স্থানে। এখানে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনিসেফের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

ভারতের কাছে হারের পর পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ যেমন ছিল

বিভিন্ন পণ্য রপ্তানি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে : কৃষি উপদেষ্টা

ভারতে কংগ্রেস নেত্রীকে হত্যার ঘটনায় গ্রেফতার প্রেমিক

পুশইন ও সীমান্ত হত্যার ক্ষেত্রে আশ্চর্যজনক নীরবতা পালন করছে সরকার

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : ফখরুল

রোহিঙ্গাদের যত দ্রুত ফেরত পাঠানো যাবে তত আমাদের জন্য মঙ্গল : স্বরাষ্ট্র উপদেষ্টা

হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ আটক মাহিয়া মাহি

বেআইনিভাবে মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত