বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হরর মুভিতে জুটি বাঁধলেন ঐন্দ্রিলা-অঙ্কুশ

প্রতিবেদক
editor
এপ্রিল ৩০, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও একে অপরের পরিপূরক অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। একাধিকবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে এই জুটিকে। তবে এবার আর ভালোবাসার গল্প নয়, ভূতুড়ে গল্পে দেখা যাবে তাদেরকে।

রাজা চন্দ পরিচালিত ভুতুড়ে সিনেমাটির নাম ‘চন্দ্রবিন্দু’। আগামী ২৩ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার পোস্টার। সিনেমার পোস্টার দেখে বেশ বোঝাই যাচ্ছে, একটি গা ছমছমে ভুতুড়ে গল্প খুব শিগগিরই দেখতে চলেছেন দর্শকরা।

পোস্টারে দেখা যাচ্ছে, একটি কবরস্থানে দাঁড়িয়ে রয়েছেন ৬ জন ব্যক্তি। সবার সামনে দেখা যাচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। একপাশে দাঁড়িয়ে রয়েছেন তুলিকা বসু এবং শান্তিলাল মুখোপাধ্যায়, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্য। ছবিটির পেছনে দেখা যাচ্ছে একটি বিশাল বড় চাঁদকে, যার নাম অনুসারেই সম্ভবত সিনেমার নাম রাখা হয়েছে।

সিনেমাটির পোস্টার শেয়ার করে eskaymovies – এর পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জীবন মরণের মাঝে রয়েছে এক অজানা জগৎ, তার অনুসন্ধান কি দিতে পারবে চন্দ্রবিন্দু?’ ক্যাপশন পড়ে বেশ বোঝাই যাচ্ছে একটি অপ্রাকৃতিক ঘটনার ওপর নির্ভর করে পুরো সিনেমাটি তৈরি করা হয়েছে।

অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা প্রযোজিত এই ছবিতে আবার শুনতে পাবেন অনুপম রায়ের বেশ কিছু সৃষ্টি। প্রসঙ্গত, কয়েক বছর ধরে ঐন্দ্রিলা এবং অঙ্কুশ একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছেন। বারবার বিয়ের কথা শোনা গেলেও এখনও বিয়ের বিষয়ে চিন্তা ভাবনা করেননি তারা।

সর্বশেষ - অন্যান্য