বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

১৮ বছরের কিশোরী সিইও

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বয়স নয়, গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস, জ্ঞান ও নেতৃত্বের দক্ষতা—এমন মানসিকতা নিয়েই দুবাইয়ের নলেজ একাডেমির সিইও-ইন-ট্রেইনিং অমৃতা হোথি এগিয়ে চলেছেন। যুক্তরাজ্যের উইন্ডসরে জন্ম নেওয়া অমৃতা হোথি বেশিরভাগ পড়াশোনা সেখানেই করেছেন। পরে দুবাইয়ের জুমেইরাহ কলেজ থেকে জিসিএসই সম্পন্ন করেন।

তবে কোভিড মহামারির সময় অনলাইন ক্লাসে সম্পৃক্ত হতে না পারায় তিনি প্রথাগত শিক্ষার বিকল্প নিয়ে ভাবতে শুরু করেন। বাস্তব জগতের চ্যালেঞ্জ তাকে বেশি আকর্ষণ করছিল। এরপর চার্টার্ড অ্যাকাউন্টিংয়ের একটি কোর্সে ভর্তি হলেও সেখানে সঠিক পথ খুঁজে পাননি। তখন তিনি তার বাবা-মায়ের প্রতিষ্ঠিত নলেজ একাডেমিতে কাজ শুরু করেন, যা বৈশ্বিক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রকল্প ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও নেতৃত্ব উন্নয়ন কোর্স করিয়ে থাকে।

মাত্র ১৬ বছর বয়সে অমৃতা ৫০ জনের একটি দলের পরিচালনায় দায়িত্ব পান। তিনি পরীক্ষার প্রস্তুতি ও শিডিউল ব্যবস্থাপনার কাজ করতেন। ব্যবসায়িক পরিবেশ তার জন্য নতুন কিছু ছিল না, কারণ ছোটবেলা থেকেই তিনি ব্যবসায়িক আলোচনার মধ্যে বড় হয়েছেন।

বর্তমানে ১৮ বছর বয়সে তিনি ৪০ জনের একটি দল পরিচালনা করছেন এবং নলেজ একাডেমির সিইও-ইন-ট্রেইনিং হিসেবে দায়িত্ব পালন করছেন। বয়সজনিত সংশয়ের মুখোমুখি হলেও অমৃতা জানেন, দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। তিনি কি কখনো বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার জন্য আক্ষেপ করেন? অমৃতার স্পষ্ট জবাব—না। বরং তিনি গর্বিত যে এক অনন্য পথে হাঁটছেন এবং কাজের মাধ্যমে নিজের দক্ষতা বাড়িয়ে নিচ্ছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত