রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
মার্চ ২৩, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে চার দিন পার হলেও এখনো দিল্লির কাছ থেকে কোনো উত্তর পায়নি ঢাকা।

রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম।

পাল্টা প্রশ্নে আশা প্রকাশ করছেন কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আর কিছু নাই। আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক চায় ড. ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছি।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে যে তথ্য দিয়েছেন, সেটি ভিন্ন বার্তা দিচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এক বছরের মধ্যে রাজশাহীকে শিশুশ্রম মুক্ত করা হবে : নজরুল ইসলাম

অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন বাংলাদেশে

জয়ী হলে নেতাকর্মীদের অহংকারে না ভাসার পরামর্শ সাবেক শিবির সভাপতির

ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলায় চাকরি গেলো মুসলিম নার্সের

চলে গেলেন সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ

কালো টাকা সাদা করার সুযোগ, সর্বোচ্চ করহার থাকছে ২৫ শতাংশই

বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের জয়, সিরিজ হারল শ্রীলঙ্কা

মাগুরায় ধর্ষণের শিকার শিশু মারা গেছে

বিদায়ী সাক্ষাতে আসা দূতকে বিপ্লবের প্রথম বার্ষিকীতে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের