সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বর্হিবিশ্বে যায়।

তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দু’জন আহতও হয়েছেন।

শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।

ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সূত্র : রয়টার্স

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

হাসপাতালে ভর্তির খবরটি সঠিক নয় : মোনালি

মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জা‌তিক সংলাপ

মায়ামির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যা বললেন মেসি

সিআইডিতে অভিনয় করে এপিসোড প্রতি কত টাকা নেন দয়া-অভিজিৎরা

ছাত্ররা ক্ষমতার জন্য লড়াই করেনি, সিস্টেম রিফর্মেশনের জন্য করেছে : আসিফ মাহমুদ

বড়পর্দায় আসছে ‘নাগিন’

হাসিনা পালালেও প্রশাসন ফ্যাসিবাদমুক্ত হয়নি : শিবির সভাপতি

প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

এইচএসসি পরীক্ষা: অসদুপায়ে সহযোগিতা, প্রভাষকসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার