সোমবার , ১ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আরএমপি সদর দফতরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি

প্রতিবেদক
editor
জুলাই ১, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে ‘বঙ্গবন্ধুর কর্নার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত ‘বঙ্গবন্ধুর কর্নার’ এর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
এসময় সঙ্গে ছিলেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
উদ্বোধনকালে আইজিপি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্মিত ‘বঙ্গবন্ধুর কর্নার’ এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। বন্ধবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ মহতী উদ্যোগের প্রশংসা ও সাধুবাদ জানান আইজিপি।
পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি সদর দফতরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে ও আরো জানতে উদ্বুদ্ধ হবে।
উদ্বোধন শেষে আইজিপি আরএমপিসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - অন্যান্য