নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করে। নগর পুলিশ জানায়, শুক্রবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল মহানগর এলাকায় ডিউটি করছিলো।
তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার গণকপাড়ায় আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।


















