বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বদরের চেতনা থেকে শিক্ষা নিতে হবে : শিবির সভাপতি

প্রতিবেদক
editor
মার্চ ১৯, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঐতিহাসিক বদর যুদ্ধ ও মুসলমানদের অর্জিত বিজয়ের চেতনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সেমিনারে এ কথা বলেন তিনি। মহানগর সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বদর যুদ্ধের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর শিক্ষা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। তিনি বলেন, মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এই যুদ্ধে ঈমানের শক্তি ও আত্মত্যাগের মাধ্যেমে বিজয় অর্জিত হয়েছিল। বর্তমান সময়েও আমাদের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে।

বিশেষ আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, বদর ছিল ইসলামের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই যুদ্ধ আমাদের শেখায় কীভাবে ঈমান, একতা ও আল্লাহর ওপর নির্ভরশীলতা যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় শক্তি দিতে পারে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আব্দুল মান্নান। তিনি বদরের শিক্ষাকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরে বলেন, আজকের মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বদরের সাহাবিদের মতো সাহসী, আত্মনিবেদিত ও আদর্শবান হতে হবে। সেমিনারের শেষে বদরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

টানা সপ্তমবারের মত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল আকিজ সিরামিকস

যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করুন

সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা সম্ভব হবে না: আলী রীয়াজ

সুরা আল ইমরানে কাবাঘরের যে শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে

মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া সুবিচার কখনোই নিশ্চিত হবে না : অধ্যাপক মুজিবুর

জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই :জাহিদুল ইসলাম

আবু সাঈদ হত্যার ঘটনায় চলছে তদন্ত কর্মকর্তার জেরা

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম